Header Ads

Header ADS

নামাজের প্রয়োজনীয় আমল সমূহ


নামাজের প্রয়োজনীয় আমল সমূহ

৮। সূরা ইখলাস


‎‫بِسْرِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ‬‎

 ‎‫قُلْ هُوَ اللهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ، لَمْ يَلِدُهُ وَلَمْ‬‎

‎‫يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ :‬‎

অর্থঃ (১) হে মুহম্মদ সল্লাল্লাহু আলাইহি অসাল্লাম। আপনি বলুন যে, আল্লাহ এক। (২) আল্লাহ কারো মুখাপেক্ষী নন। (৩) তিনি কাউকেও জন্ম দেননি। (৪) আর তাঁহাকেও কেহ জন্য দেয় নাই। (৫) তাঁহার সমকক্ষ কেউ নেই।

৯। রুকুর তাসবীহঃ


রুকুতে নিম্নলিখিত তাসবীহ ৩. ৫ কিংবা ৭ বার পাঠ করবে।

অর্থঃ আমি আমার মহাপ্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি। العظيمة‎ ‎‫سُبْحَانَ رَبِّي‬‎

১০। তাছমীঃ

একাকী মুসল্লী ও ইমাম রুকু হতে উঠতে তাছমী পাঠ করবে।

‎‫سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَةٌ‬‎ অর্থ: যে আল্লাহ তায়ালার প্রশংসা করে, আল্লাহ তায়ালা তা শ্রবণ করেন। حمل‎


১১। তাহমীদঃ


একাকী মুসল্লী তাছমী পাঠের পর এবং মুক্তাদী তাছমীর পরিবর্তে এই তাহমীদ পাঠ করবে।

অর্থঃ হে আমাদের প্রভু! সমস্ত প্রশংসা আপনারই জন্য।

‎‫رَبَّنَا لَكَ الْحَمْدُه‬‎


১২। সিজদার তাসবীহঃ

সিজদায় গিয়ে ৩, ৫ কিংবা ৭ বার নিম্নলিখিত তাসবীহ পাঠ করবে।
অর্থঃ আমার সর্ব উচ্চ মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি ‎‫سُبْحَانَ رَبِّي الأعلى


১৩। তাশাহুদঃ

প্রথম ও শেষ বৈঠকে ইমাম-মুক্তাদী সকলকেই এই তাশাহুদ পাঠ করতে হয়।
‎‫التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاةُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيِّ‬‎
‎‫عِبَادِ اللهِ‬‎ ‎‫اللهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ : وَرَحْمَةُ الله و اَشْهَدُ‬‎ ‎‫أَنْ مُحَمَّدًا عَبْدَهُ وَرَسُولَهُ أَشْهَدُ أَنْ لا إلَّهُ اللَّهُ إِشْهَدُ أَنْ لا إلَّهُ اللَّهُ‬‎

অর্থঃ সমস্ত প্রশংসা গুণগান ও পবিত্রতা আল্লাহর জন্য। হে নবী সল্লাল্লাহু আলাইহি অসাল্লাম! আপনারা উপর শান্তি এবং আল্লাহ তায়ালার রহমত ও বরকত বর্ষিত হোক। আর আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দাদের ওপর শান্তি নাযিল হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোন মা'বুদ নাই, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহম্মদ সল্লাল্লাহু আলাইহি অসাল্লাম আল্লাহর বান্দা ও তাঁর রসূল


১৪। দুরূদে ইব্রাহিম

শেষ বৈঠকে তাশাহুদ পাঠের পরে এই দরূদ শরীফ পাঠ করতে হয়।

‎‫الِ سَيِّدِنَا مُحَمَّد‬‎ ‎‫دِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى‬‎ ‎‫صَلِّ عَلَى سَيِّدِنَا‬‎ ‎‫مُحَمَّدٍ.‬‎

‎‫عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى‬‎ ‎‫ال‬‎ ‎‫سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَعِيدٌ وَ اللَّهُمَّ بَارِكْ‬‎ ‎‫ال .‬‎

‎‫لَى سَيِّدِنَا إِبْرَاهِيرَ وَعَلَى آلِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَعِيدٌ‬‎ ‎‫كَمَا بَارَكْ‬‎ ‎‫سَيِّدِنَا مُحمد‬‎

অর্থঃ হে আল্লাহ! আপনি হযরত ইব্রাহীম আলাইহিচ্ছালাম ও তাঁর বংশধরদের প্রতি যেরূপ রহমত নাযিল করেছেন তদ্রূপ হযরত মুহম্মদ সল্লাল্লাহু আলাইহি অসাল্লাম ও তাঁর বংশধরদের ওপর রহমত নাযিল করুন। নিশ্চয়ই আপনি প্রশংসাময় মহিমাময়। হে আল্লাহ! আপনি হযরত ইব্রাহীম আলাইহিচ্ছা লাম ও তাঁর বংশধরদের প্রতি যেরূপ বরকত নাযিল করেছেন তদ্রূপ হযরত মুহম্মদ সল্লাল্লাহু আলাইনি অসাল্লাম ও তাঁর বংশধরদের প্রতি বরকত নাযিল করুন। নিশ্চয়ই আপনি প্রশংসাময় মহিমাময়।

১৫। দোয়ায়ে মাছুরাঃ


শেষ বৈঠকে দরূদ শরীফ পাঠ করবার পর এই দোয়া পাঠ করতে হয়।

‎‫اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ‬‎

‎‫أَنْتَ الْغَفُورُ الرَّحِيم‬‎ ‎‫فَاغْفِرْ لِي مَغْفِرَةٌ مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ ا‬‎

অর্থঃ হে আল্লাহ! আমি আমার নিজের প্রতি অনেক অত্যাচার করেছি। আপনি ব্যতীত কেহই পাপ মাফ করতে পারে না। অতএব আপনি নিজ থেকে আমাকে ক্ষমা করুন এবং আমার ওপর দয়া করুন। নিশ্চয়ই আপনি পাপ ক্ষমাকারী ও পরম দয়ালু

১৬। সালামঃ


নামায হতে বের হওয়ার জন্য ডানে-বামে মুখ ফিরিয়ে সালাম বলতে হয়।

আ ‎‫السّلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ।‬‎

অর্থঃ তোমাদের প্রতি আল্লাহর শান্তি ও রহমত নাযিল হোক।

১৭। নামাযের মুনাজাত


নামায শেষ করে মুনাজাত করতে হয়। যেই ফরয নামাযের পরে সুন্নতে রাতেবা নাই (যথা-ফজর ও আছর) সেই নামাযের মুনাজাতের পূর্বে এবং যেই ফরয নামাযের পর সুন্নতে রাতেবা আছে (যথা-যোহর, মাগরিব ও এশা) সেই নামাযের সুন্নতের পর নিম্নোক্ত আমলসমূহ করতে হয়ঃ

তাছবীহে ফাতেমী:


আয়াতুল কুরসী ও সূরা হাশরের শেষ তিন আয়াত ফজর এবং মাগরিবের নামাযের পরে পড়তে হয়। ১৮। মুনাজাতের দোয়াঃ

‎‫الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِه‬‎ ‎‫ا فِي الدُّنْيَا حَسَنَةً وفي‬‎ ‎‫حَسَنَةٌ وَفِي‬‎ ‎‫ربنا اتنا‬‎

অর্থ: হে আমাদের প্রতিপালক! আপনি আমাদিগকে ইহকালে কল্যাণ দান করুন, পরকালেও কল্যাণ দান করুন এবং আমাদিগকে দোযখের আযাব থেকে রক্ষা করুন।

১৯। দোয়ায়ে কুনুতঃ


বিতেরের নামাযে ৩য় রাকাতে রুকুর পূর্বে এই দোয়া পাঠ করতে হয়।

‎‫اللَّهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ وَتَسْتَغْفِرُكَ وَتُؤْمِنُ بِكَ وَتَتَوَكَّلْ عَلَيْكَ‬‎

‎‫وَتَقْنِي عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلَا تَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكَ‬‎

‎‫مَنْ يَفْجُرُكَ اللَّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّي وَنَسْجُدُ وَإِلَيْكَ‬‎

‎‫نَسْعَى وَنَحْفِرُ وَتَرْجُو رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ إِنَّ عَذَابَكَ‬‎

‎‫بالكُفَّارِ مُلحق‬‎

অর্থঃ হে আল্লাহ! নিশ্চয়ই আমরা আপনার সাহায্য প্রার্থনা করি, আপনার নিকট ক্ষমা চাই, আপনার

প্রতি ঈমান এনেছি, আপনারই ওপর ভরসা করি, আপনারই প্রশংসা করি, আপনার কৃতজ্ঞতা প্রকাশ

করি, আপনার নাফরমানী করি না এবং যারা আপনার অবাধ্য তাদের বয়কট ও পরিত্যাগ করছি। হে

আল্লাহ। একমাত্র আপনারই এবাদত করি এবং আপনার গুণগান করছি, আপনাকেই সিজদা করি,

আপনারই দিকে ধাবিত হই, আপনারই আনুগত্য করি, আপনারই রহমতের আশা করি, আপনার শান্তিকেই

ভয় করি। নিশ্চয়ই আপনার শাস্তি কাফেরদের ওপর পতিত হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.