কবিতা সমূহ
01. মাদ্রাসা
চল মোরা সবাই মিলে
মাদ্রাসাতে যাই
দ্বীনি এলেম শিক্ষা করে
আদর্শ সমাজ গড়াই।
সমাজের সব আধাঁর কালো
দূর করিতে হলে
চল সবাই দ্বীনি এলেম
শিখতে দলে দলে।
কোরআন-হাদীস শিক্ষা করে
জ্বালবো দ্বীনের বাতি
কাল-হাশরে বিচার দিনে
নবী হবেন সাথী।
02. মোনাজাত
এ দু- চোখের অশ্রু ঝড়ে
প্রভু মোর গুণাহের তরে,
কেমন করে ক্ষমা পাব
পরকালে তোমার দ্বারে।
চুলের চেয়ে চিকন যে রাস্তা
হীরার চেয়েও দ্বার,
তোমার উপর ভরসা করি
করায় দিও পার।
ফেলে দিওনা ঘোর আযাবে
সইবার ক্ষমতা নাই,
দু,-হাত তুলে অশ্রু ফেলে
ক্ষমা আমি চাই ।
03. ভুলে ভরা জীবন
ভুলে ভরা জীবন খানি
শুধরে দিবে কে,
যেথা যাই সময় নাই
নিয়ম কি জগতে?।
স্কুল কিংবা কলেজে গেলে
যেটা শিক্ষা পাই,
আদর্শ বুঝি হারিয়ে গেছে
সেটা জাদুঘরেও নাই।
সত্য যদি বলি কাউকে
বিশ্বাস করানো দায়,
এভাবে তো যায়না চলা
আজব এ দুনিয়ায়।
তবু আমি ছাড়িনি হাল
চালিয়ে যেতে চাই,
কোথাও খুজে যদি একজন
ভাল মানুষ পাই।
04. ভুবন মাঝে এসেছি
ভুবন মাঝে এসেছি যখন
নিতে হবে বিদায়,
একে একে ছোট-বড়
সবাই চলে যায়।
যখনই ভাবি মরণের কথা
নিঝুম ও নিরালয়,
বিধাতার তরে ভাবনায় পড়ে
কাঙ্গালির এ হৃদয়।
তব হৃদয়ে ভব ভরিয়া
দেখতে তারে চাই,
সাধনা করে জীবন ভরে
যদি-নি দেখা পাই।
যত নিখিলের চাওয়া-পাওয়া
হারিয়ে যেত তায়,
এ অধমের পাপিষ্ঠ আত্মা
তোমার করুনা চায়।
কোন মন্তব্য নেই