সংগীত
সংগীত
01.
আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ
তোমার প্রেমে যারা পাগল পারা
কিছুই বোঝে না তারা তোমায় ছাড়া
তুমি তাদের মনে আসন গারা
কুল-কায়েনাত মানে তব ইশারা
আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ ।।
তুমি আধার নাশে জ্বালাও আলো
সৃষ্টি জাহান সবই তুমি পালো
তোমার প্রেমের অনলে মুমিন জ্বালো
তব সাথে কারো হয়না তুলনা
আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ ।।
তুমি অনাহারীকে আহার যোগাও
সত্য পথের দিশা পথভ্রষ্টকে দাও
ওগো রাব্বুল আলামিন তব দয়া সীমাহীন
ভাবতে পারিনা কিছু তোমায় ছাড়া
আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ
02.
রমজান রমজান রমজান
মুক্তির পয়গাম রমজান
শান্তির পয়গাম রমজান
রমজান রমজান রমজান
পাপ মাখা জীবনকে আলোকিত করতে
ত্যাগ মহিমা দিয়ে জীবনটা গরতে
খোদাই বিধান এলো রমজান ।
পেতে জান্নাতে বাড়ি আমলী জীবন গড়ি
খোদার হুকুম মতো সিয়াম সাধন করি
পাবো তার দয়া অফুরান।
খুঁজে খুঁজে অনাহারী ছুটে যাও তার বাড়ি
ভাগাভাগি করে নাও সাহারি ও ইফতারি
হৃদয়ের কালিমা করো অবসান ।
কোন মন্তব্য নেই