পুরুষের নামাযের কাইফিয়াত

পুরুষের নামাযের কাইফিয়াত
প্রথম খুৎবাহঃ মুয়াল্লিমগণ নিজ নিজ স্থানে দাঁড়িয়ে যান। নামাযীগণ নামাযের সুরাত দেখানোর জন্য প্রস্তুত হন। উপস্থিত মুসলমান ভাইগণ, মুয়াল্লিমগণ ও নামাযীগণ শুনুন। দুনিয়াতে মানুষ যে কোন কাজই করুক না কেন তার প্রত্যেকটি কাজেরই একটা রুল, নিয়ম বা আদব, কায়দা আছে। আপনারা জানেন যে, মা-বাবা, ময়-মুরব্বী, শ্বশুর-শাশুড়ীর সাথে ওঠা-বসা বা চলা-ফেরা করার নিশ্চয়ই একটা আদব-কায়দা আছে। ওস্তাদ, পীর-মোর্শেদ, বুযর্গানে দ্বীনের দরবারে বসা ও তাদের সঙ্গে কথা-বার্তা বলার নিশ্চয়ই একটা আদব-তাযীম আছে। আসামীদের হাকিমের কোর্টে হাজির হয়ে দণ্ডায়মান থাকারও নিশ্চয়ই একটা নিয়ম-কানুন আছে। তাহলে বলুন, যিনি আল্লাহ রব্বুল আলামীন যিনি সকল হাকিমের উর্ধ্বতন হাকিম তার দরবারে হাজির হয়ে ফরিয়াদ করতে কি কোন নিয়ম-কানুন থাকবে না? (সকলেই বলবে নিশ্চয়ই থাকবে)। তাহলে জেনে রাখুন। নামাযের প্রারম্ভ হতে পরিশেষ পর্যন্ত প্রত্যেক নামাযীর কতগুলো কাজ করতে হয়। তন্মধ্যে কোনো কাজ ফরয, কোনো কাজ ওয়াজিব, কোনো কাজ সুন্নত এবং কোনো কাজ মুস্তাহাব ইত্যাদি।
০১. কাতার সোজা করে দাঁড়ান
০১. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে সোজা দাঁড়িয়েছে কি না?
০২. মুয়াল্লিমগণ দেখুন! নামাযীর। প্রত্যেকে দৃষ্টি সেজদার জায়গায় রেখেছে কি না?
০৩. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে দুই পায়ের গোড়ালী এক বরাবর করেছে কি না?
তাকবীরে তাহরীমায় হাত উঠান
০১. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে দুই হাতের বৃদ্ধাঙুলীদ্বয় দ্বারা কানের লতি স্পর্ণ করেছে কি না?
০২. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে হাতের আঙুলের মাথাগুলো সামান্য বাঁকিয়ে কেবলামুখী করেছে কি না?
হাত বাঁধুন
০১. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে ডান হাতের বৃদ্ধা ও কনিষ্ঠাঙুলী দ্বারা বাম হাতের কব্জি ধরে বাকী তিনটি আঙুলি বাম হাতের পিঠের ওপর সোজাসুজি বিছিয়ে রেখেছে কি না?
০২. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে দুই হাত নাভি সংলগ্ন নীচে বেঁধেছে কি না?
রুকুতে যান
০১. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে পায়ের নলা সোজা রেখেছে কি না?
০২. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে হাঁটুর ওপর হাত রেখে পাঞ্জা দিয়ে হাঁটুর বাটি জড়িয়ে ধরেছে কি না?
০৩. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে শরীরের ভর হাত ও হাঁটুতে দিয়ে হাঁটুর পেছনের রগ টান
টান হয় এতটুকু সামনে ঝুঁকে দাঁড়িয়েছে কি না?
০৪. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে হাত সোজা রেখেছে কি না?
০৫. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে মাথা পিঠ কোমর এক বরাবর করেছে কি না?
০৬. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে দৃষ্টি দুই পায়ের বৃদ্ধাঙুলি বরাবর ফাঁকা যায়গায় রেখেছে। কি না?
সোজা হন
০১. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে সোজা দাঁড়িয়েছে কি না?
০২ মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে হাতদ্বয় ঝুলিয়ে রেখেছে কি না?
দ্বিতীয় খুৎবাহঃ উপস্থিত মুসলমান ভাইগণ, মুয়াল্লিমগণ ও নামাযীগণ শুনুন। সামনের করণীয়। কাজগুলির আদেশ পালন করা নামাযীদের পক্ষে যেমন কঠিন তেমন দর্শকবৃন্দের পক্ষেও দর্শন সূক্ষ্ম। এই জন্য আমি প্রত্যেকটি কাজের আদেশ নাম্বার দ্বারা করতে থাকব এবং মুয়াল্লিমগণ দ্বারা তা তদন্ত করাতে থাকব। যখন নামাযীগণকে বলব সেজদায় যান, নাম্বার এক, হাত হাটুর উপর রাখুন। তখন নামাযীগণের হাত হাঁটুর ওপর রাখতে হবে। যখন আমি বলব, নাম্বার দুই, হাঁটু যমীনে রাখুন। তখন নামাযীগণের প্রত্যেকে হাঁটু যমীনের ওপর রাখতে হবে। আমি যখন বলব, নাম্বার তিন, হাত যমীনে রাখুন। তখন নামাযীগণের প্রত্যেকে হাত যমীনে রাখতে হবে। যখন আমি বলব, নাম্বার চার, নাক যমীনে রাখুন। তখন নামাযীগণের নাক যমীনের ওপর রাখতে হবে। যখন আমি বলব, নাম্বার পাঁচ, কপাল যমীনে রাখুন। তখন নামাযীগণের কপাল যমীনে রাখতে হবে।
সেজদায় যান
০১. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে হাত হাঁটুর ওপর রেখেছে কি না?
০২. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে তৎপর হাঁটু যমীনের ওপর রেখেছে কি না?
০৩. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে উভয় হাতের মধ্যে চেহারা পরিমাণ ফাঁকা রেখে যমীনে হাত রেখেছে কি না?
০৪. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে শরীরের ঠেক ও ভর দুই হাতে রেখেছে কি না?
০৫. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে হাতের আঙুলগুলি মিলিয়ে রেখেছে কি না?
০৬. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীর। প্রত্যেকে তৎপর নাক যমীনে মিলিয়ে রেখেছে কি না?
০৭. মুয়াল্লিমগণ দেখুন! নামাযীরা প্রত্যেকে তৎপর কপাল যমীনে মিলিয়ে রেখেছে কি না?
০৮ মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে অগ্রবাহু মাটি হতে উপরে রেখেছে কি না? ০৯. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে বাহু পাঁজর থেকে ফাঁকা রেখেছে কি না?
১০. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে উরু স্পর্শ না হয় এমনভাবে কনুই রেখেছে কি না?
১১. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে পেট যমীন হতে উঁচু করে রেখেছে কি না?
১২. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে দৃষ্টি নাকের অগ্রভাগে রেখেছে কি না?
১৩. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে উরু সোজা ও খাড়া করেছে কি না?
১৪. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে পা দুটি খাড়া ও পায়ের পাতা পরস্পর মিলিয়ে রেখেছে কি
না?
খুৎবাহ
তৃতীয় খুৎবাহঃ উপস্থিত মুসলমান ভাইগণ, মুয়াল্লিমগণ ও নামাযীগণ শুনুন। সামনের করণীয় কাজগুলির আদেশ পালন করতে যেমন সতর্ক থাকতে হয় তেমন দর্শকদের পক্ষেও দেখতে কষ্ট হয়। এজন্য আমি প্রত্যেকটি কাজ পর্যায়ক্রমে বলতে থাকব এবং মুয়াল্লিমগণ আপনাদেরকে সহযোগিতা করতে থাকবেন। যখন আমি নামাযীগণকে বলব সোজা দাঁড়ান, নাম্বার এক, কপাল উঠান। তখন নামাযীগণ প্রত্যেকে কপাল যমীন হতে উঠাতে হবে। যখন বলব, নাম্বার দুই, নাক তুলুন। তখন নামাযীগণ প্রত্যেকে নাক যমীন হতে উঠাতে হবে। যখন বলব, নাম্বার তিন, হাত উঠান। তখন নামাযীগণ প্রত্যেকে হাত যমীন হতে উঠাতে হবে। যখন বলব, নাম্বার চার, হাঁটু উঠান। তখন নামাযীগণ প্রত্যেকে হাঁটু যমীন হতে উঠাতে হবে। যখন বলব, নাম্বার পাঁচ, সোজা দাঁড়ান। তখন নামাযীগণ প্রত্যেকে দাঁড়িয়ে হাত বাঁধতে হবে।
০৭. সোজা দাঁড়ান
০১. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে কপাল যমীন হতে উঠিয়েছে কি না?
০২. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে নাক যমীন হতে উঠিয়েছে কি না?
০৩. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে হাত যমীন হতে উঠিয়েছে কি না? ০৪. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে হাঁটু যমীন হতে উঠিয়েছে কি না?
০৫. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে দাঁড়িয়ে হাত বেঁধেছে কি না?
রুকুতে যান, সোজা হন, সেজদায় যান, উঠে বসুন, সেজদায় যান, উঠে তাশাহুদে বসুন
তাশাহুদে বসুন
০১. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে মেরুদণ্ড সোজা করে রেখেছে কি না?
০২. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে বাম পায়ে বসে ডান পা খাড়া রেখেছে কি না? ০৩. মুয়াল্লিমগণ দেখুন। পায়ের আঙুলের মাথাগুলি কেবলামুখী রাখতে চেষ্টা করেছে কি না?
০৪. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে হাতের আঙুলগুলি হাটু বরাবর রেখেছে কি না?
০৫ মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে মাথা কিঞ্চিৎ ঝুঁকিয়ে রেখেছে কি না?
০৬. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে দৃষ্টি কোলের দিকে রেখেছে কি না?
চতুর্থ খুৎবাহঃ নামাযীগণ শুনুন। আমি যখন বলব-ডান দিকে মুখ ফিরান। তখন নামাযীগণ। প্রত্যেকে ডান দিকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে দৃষ্টি ডান কাঁধের ওপর রাখতে হবে। আর যখন বলব, বাম দিকে মুখ ফিরান, তখন নামাযীগণ প্রত্যেকে বাম দিকে দীরে ধীরে মুখ ফিরিয়ে দৃষ্টি বাম কাঁধের।
ওপর রাখতে হবে।
সালামের জন্য মুখ ফিরান
০১. ডান দিকে মুখ ফিরান। মুয়াল্লিমগণ দেখুন! নামাযীগণ প্রত্যেকে ডান দিকে ধীরে ধীরে মুখ। ফিরিয়ে দৃষ্টি ডান কাঁধের ওপর রেখেছে কি না?
০২. চেহারা কেবলামুখি করুন। মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে চেহারা কেবলামুখী করেছে কি না?
০৩. বাম দিকে মুখ ফিরান। মুয়াল্লিমগণ দেখুন। নামাযীগণ প্রত্যেকে বাম দিকে ধীরে ধীরে মুখ। ফিরিয়ে দৃষ্টি বাম কাঁধের ওপর রেখে সালাম শেষ করেছে কি না?
মাসনুন আমল
নামাযীগণ শুনুন। ফজর ও আছরের ফরয নামাযের পর এবং যোহর, মাগরিব ও এশার ফরয নামায
শেষে সুন্নতের পর মাসনুন আমল করবেন।
১১. মুনাজাতের জন্য হাত উঠান
০১. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে হাত দুইখানা ছিনা বরাবর উঠিয়েছে কি না?
০২. মুয়াল্লিমগণ দেখুন! নামাযীরা প্রত্যেকে হাতের পেট দুইখানা চেহারামুখী করেছে কি না?
০৩. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে হাতের উপরের দিক মিলিয়ে রেখেছে কি না? ০৪. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে হাতের নিচের দিক ফাঁকা রেখেছে কি না?
পঞ্চম খুৎবাহঃ নামাযীগণ শুনুন। যখন আমি বলব মুখমণ্ডলে হাত বুলান, তখন আপনাদের দুই হাত দ্বারা ধীরে ধীরে মুখমণ্ডলের ওপর মাসেহ করে মুনাজাত শেষ করতে হবে।
মুখমণ্ডলে হাত বুলান
০১. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে ধীরে ধীরে দুই হাত মুখমণ্ডলের উপর মাসেহ করে মুনাজাত শেষ করেছে কি না?
ReplyForward |
কোন মন্তব্য নেই