মহিলাদের নামাজের কাইফিয়াত ।
মহিলাদের নামাজের কাইফিয়াত
সামনের দিকে সামান্য ঝুঁকে দাঁড়ান।
দুই পা মিলিয়ে রাখুন।
দৃষ্টি সেজদার জায়গায় রাখুন।
হাত নামাযের চাদরের ভেতরে রেখে কাঁধ পর্যন্ত উঠান। হাতের আঙুলগুলি কেবলামুখী করুন।
হাত নামাযের চাদরের ভেতরে রেখে বাম হাতের পাতার ওপর ডান হাতের পাতা মিলিয়ে রাখুন ও বুকের ওপর হাত
জরসড় হয়ে হাত, পাঁজর, পেট ও উরুর সঙ্গে চাপিয়ে রাখুন।
সামান্য ঝুঁকে হাতের আঙুলগুলি মিলিয়ে স্বাভাবিকভাবে হাঁটুর ওপর রাখুন।
দৃষ্টি দুই পায়ের বৃদ্ধাঙুলী বরাবর রাখুন।
সামনের দিকে সামান্য ঝুঁকে দাঁড়ান।
হাত ঝুলিয়ে রাখুন।
প্রথমে হাত হাঁটুর ওপর রাখুন।
তৎপর হাঁটু যমীনে রাখুন।
তৎপর উভয় হাতের মধ্যে চেহারা পরিমাণ ফাঁকা রেখে যমীনে হাত রাখুন।
তৎপর পা দু'খানা ডান দিকে বের করতঃ যমীনে বসুন।
তৎপর নাক, তৎপর কপাল যমীনে রাখুন।
দৃষ্টি নাকের অগ্রভাগে রাখুন। হাতের আঙুলগুলি মিলিয়ে কেবলামুখী করে রাখুন।
পেট উরুর সাথে চাঁপিয়ে রাখুন।
হাত যমীন ও পাঁজরের সাথে মিলিয়ে রাখুন।
প্রথমে কপাল উঠান।
তৎপর নাক উঠান।
তৎপর পায়ের পাতা দু'খানি খাড়া করুন।
তৎপর হাত হাঁটুর ওপর রাখুন।
তৎপর হাঁটু উঠান।
তৎপর দাঁড়িয়ে হাত বুকে বাঁধুন।
উভয় পায়ের পাতা ডান দিকে বের করে যমীনের ওপর বসুন।
হাতের আঙুলগুলি মিলিয়ে হাঁটু বরাবর রাখুন।
গর্দান ঝুঁকিয়ে দৃষ্টি কোলের দিকে রাখুন।
ডান দিকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে দৃষ্টি ডান কাঁধের ওপর রাখুন।
এরপর চেহারা কেবলামুখী এনে বাম দিকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে ১১ ০২ দৃষ্টি বাম কাধের ওপর রেখে ছালাম শেষ করুন।
ফজর ও আসরে ফরয নামাযের পর এবং যোহর, মাগরিব ও এশার ফরয নামায শেষে সুন্নতের পর মাসনুন আমল করুন।
হাতের ওপরের দিক মিলিয়ে নিচের দিক ফাঁকা রাখুন।
হাত চেহারামুখী করে ছিনা বরাবর উঠান।
তৎপর দুই হাত দ্বারা ধীরে ধীরে মুখমণ্ডলের উপর মাসেহ করে মুনাজাত শেষ করুন।
মেয়েদের (শিশু) নামাযের কাইফিয়াত প্রদর্শন
প্রথম খুৎবাক্ত মুয়াল্লিমগণ নিজ নিজ স্থানে দাঁড়িয়ে যান। নামাযীগণ নামাযের সুরাত দেখানোর জন্য প্রস্তুত হন। উপস্থিত মুসলমান বোনেরা, মুয়াল্লিমগণ ও নামাযীগণ শুনুন। দুনিয়াতে মানুষ যে কোন কাজই করুক না কেন তার প্রত্যেকটি কাজেরই একটা রুল, নিয়ম বা আদব-কায়দা আছে। আপনারা। জানেন যে, মা-বাবা, ময়-মুরব্বী, শ্বশুর-শাশুড়ীর সাথে ওঠা-বসা বা চলা-ফেরা করার নিশ্চয়ই একটা আদব-কায়দা আছে। ওস্তাদ, পীর-মোর্শেদ, বুযর্গানে দ্বীনের দরবারে বসার ও তাদের সঙ্গে কথা-বার্তা বলার নিশ্চয়ই একটা আদব তাযীম আছে। আসামীদের হাকিমের কোর্টে হাজির হয়ে দণ্ডায়মান। থাকারও নিশ্চয়ই একটা নিয়ম-কানুন আছে। তাহলে বলুন, যিনি আল্লাহ রব্বুল আলামীন যিনি সকল হাকিমের উর্ধ্বতন হাকিম তাঁর দরবারে হাজির হয়ে ফরিয়াদ করতে কি কোনো নিয়ম-কানুন থাকবে। না? (সকলেই বলবে নিশ্চয়ই থাকবে)। তাহলে জেনে রাখুন নামাযের প্রারম্ভ হতে পরিশেষ পর্যন্ত। প্রত্যেক নামাযীর পঁয়ত্রিশটি আমল করতে হয়। তন্মধ্যে কোনো কাজ ফরয, কোনো কাজ ওয়াজিব, কোনো কাজ সুন্নত এবং কোনো কাজ মুস্তাহাব ইত্যাদি।
০১. কাতার সোজা করে দাঁড়ান
০১. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে সামনের দিকে সামান্য ঝুঁকে দাঁড়িয়েছে কি না?
০২. মুয়াল্লিমগণ দেখুন! নামাযীরা প্রত্যেকে দুই পা মিলিয়ে রেখেছে কি না?
০৩. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে দৃষ্টি সেজদার জায়াগায় রেখেছে কি না?
০২. তাকবীরে তাহরিমায় হাত উঠান
০১. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে হাত নামাযের চাদরের ভেতর রেখে কাঁধ বরাবর উঠিয়েছে।
কি না?
০২. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে হাতের আঙুলগুলি কেবলামুখি করেছে কি না?
০৩. হাত বাঁধুন
০১. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে হাত নামাযের চাদরের ভেতরে রেখে বাম হাতের পাতার
ওপর ডান হাতের পাতা মিলিয়ে রেখে বুকের ওপর হাত বেঁধেছে কি না?
০৪. রুকুতে যান
০১. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে মাথা হতে পায়ের পাতা পর্যন্ত জড়সড় রেখেছে কি না?
০২. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে পাঁজর পেট ও উরুর সঙ্গে হাত চাপিয়ে রেখেছে কি না?
০৩. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে সামান্য ঝুঁকে হাতের আঙুলগুলি মিলিয়ে স্বাভাবিকভাবে।
০১. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে সামান্য ঝুঁকে দাঁড়িয়েছে কি না?
০৫. সোজা হন
০২. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে হাতদ্বয় নিচের দিকে ঝুলিয়ে রেখেছে কি না?
দ্বিতীয় খুৎবাহঃ উপস্থিত মুসলমান বোনেরা, মুয়াল্লিমগণ ও নামাযীগণ শুনুন। সামনের করণীয় কাজগুলির আদেশ পালন করা নামাযীগণের পক্ষে যেমন কঠিন তেমন দর্শকবৃন্দের পক্ষেও দর্শন সূক্ষ্ম। এই
জন্য আমি প্রত্যেকটি কাজের আদেশ নাম্বার দ্বারা করতে থাকব এবং মুয়াল্লিমগণ দ্বারা তদন্ত করতে থাকব। যখন নামাযীগণকে বলব, সেজদায় যান, নাম্বার এক, তখন নামাযীগণ হাত হাঁটুর উপর রাখতে হবে। যখন আমি বলব, নাম্বার দুই, তখন নামাযীগণ প্রত্যেকে হাঁটু যর্মীনের উপর রাখতে হবে। আমি যখন বলব, নাম্বার। তিন, তখন নামাযীগণ প্রত্যেকে হাত ঘর্মীনে রাখতে হবে। যখন আমি বলব, নাম্বার চার, তখন নামাযীগণ। নাক যমীনের উপর রাখতে হবে। যখন আমি বলন, নাম্বার পাঁচ, তখন নামাযীগণ কপাল যমীনে রাখতে হবে।
০৬. সেজদায় যান
০১. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে হাত হাঁটুর উপর রেখেছে কি না? ০২. মুয়াল্লিমগণ দেখুন। নামাধীরা প্রত্যেকে হাঁটু যমীনের উপর রেখেছে কি না?
০৩. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে উভয় হাতের মধ্যে চেহারা পরিমাণ ফাঁকা রেখে যমীনে হাত রেখেছে কি না?
০৪. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে নাক যমীনে রাখার পূর্বে পা দু'খানা ডান দিকে বাহির করতঃ যমীনে বসেছে কি না?
০৫. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে নাক যমীনের ওপর রেখেছে কি না? ০৬. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে কপাল যমীনের উপর রেখেছে কি না?
০৭. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে সেজদায় দুই হাতের আঙুলগুলি মিলিয়ে কেবলামুখি
০৮. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে পেট উরুর সাথে চাপিয়ে রেখেছে কি না?
০৯. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে হাত যমীন ও পাঁজরের সাথে মিলিয়ে রেখেছে কি না?
তৃতীয় খুৎবাহঃ উপস্থিত মুসলমান বোনেরা, মুয়াল্লিমগণ ও নামাযীগণ শুনুন। সামনের করণীয়
কাজগুলোর আদেশ পালন করতে যেমন সতর্ক থাকতে হয় তেমন দর্শকদের পক্ষেও দেখতে কষ্ট হয়।
এই জন্য আমি প্রত্যেকটি কাজে পর্যায়ক্রমে আদেশ করতে থাকব এবং মুয়াল্লিমগণ আপনাদেরকে সহযোগিতা করতে থাকবে: যখন আমি নামাযীগণকে বলব, সোজা দাঁড়ান, নাম্বার এক, কপাল উঠান। তখন নামাযীগণ প্রত্যেকে কপাল যমীন হতে উঠাতে হবে। যখন বলব, নাম্বার দুই, নাক তুলুন, তখন নামাযীগণ প্রত্যেকে নাক যমীন হতে উঠাতে হবে। যখন বলব, নাম্বার তিন, হাত উঠান, তখন নামাযীগণ হাত যমীন হতে উঠাতে হবে। যখন বলব, নাম্বার চার, হাঁটু উঠান। তখন নামাযীগণ হাঁটু যমীন হতে উঠাতে হবে। যখন বলব, নাম্বার পাঁচ, সোজা দাঁড়ান, তখন নামাযীগণ প্রত্যেকে দাঁড়িয়ে। হাত বাঁধতে হবে।
০৭. সোজা দাঁড়ান
০১. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে কপাল যমীন হতে উঠিয়েছে কি না?
০২. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে নাক যমীন হতে উঠিয়েছে কি না?
০৩. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে হাত যমীন হতে উঠানোর পূর্বে কনুই উঠিয়ে পা দু'খানা টেনে সোজা করেছে কি না?
০৪. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে হাত যমীন হতে উঠিয়েছে কি না?
০৫. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে হাঁটু যমীন হতে উঠিয়েছে কি না? ০৬. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে দাঁড়িয়ে বুকের উপর হাত বেঁধেছে কি না?
রুকুতে যান, সোজা হন, সেজদায় যান, উঠে বসুন, সেজদায় যান, উঠে তাশাহুদে বসুন
০৮. তাশাহুদে বসুন
০১. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে উভয় পায়ের পাতা ডান দিকে বের করে যমীনের ওপর। বসেছে কি না?
০২. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে হাতের আঙুলগুলি মিলিয়ে হাঁটু বরাবর রেখেছে কি না?
০৩. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে গর্দান ঝুঁকিয়ে দৃষ্টি কোলের দিকে রেখেছে কি না?
চতুর্থ খুৎবাহঃ নামাযীগণ শুনুন। আমি যখন বলব, ডান দিকে মুখ ফিরান, তখন নামাযীগণ। প্রত্যেকে ডান দিকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে দৃষ্টি ডান কাঁধের উপর রাখতে হবে। আর যখন বলব, বাম দিকে মুখ ফিরান, তখন নামাযীগণ প্রত্যেকে বাম দিকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে দৃষ্টি বাম কাঁধের। ওপর রেখে সালাম শেষ করতে হবে।
০৯. সালামের জন্য মুখ ফিরান
০১. ডান দিকে মুখ ফিরান। মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে ডান দিকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে
দৃষ্টি ডান কাঁধের উপর রেখেছে কি না?
০২. চেহারা কেবলামুখি এনে বাম দিকে মুখ ফিরান। মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে চেহারা। কেবলামুখী করে বাম দিকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে দৃষ্টি বাম কাঁধের উপর রেখে সালাম শেষ
১০. মাসনুন আমল
নামাযীগণ শুনুন। ফজর ও আছরে ফরয নামাযের পর এবং যোহর, মাগরীব ও এশার ফরয নামাধ
শেষে সুন্নতের পর মাসনুন আমল করবেন।
১১. মুনাজাতের জন্য হাত উঠান
০১. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে হাতের উপরের দিক মিলিয়ে নিচের দিক ফাঁকা রেখেছে
০২. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে হাতের পেট চেহারামুখী করেছে কি না?
০৩. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে হাত দু'খানা ছিনা বরাবর উঠিয়েছে কি না?
পঞ্চম খুৎবাহঃ নামাযীগণ শুনুন। যখন আমি বলব মুখমণ্ডলে হাত বুলান, তখন আপনাদের দু'হাত দ্বারা ধীরে ধীরে মুখমণ্ডলের ওপর মাসেহ করে মুনাজাত শেষ করতে হবে।
১২. মুখমণ্ডলে হাত বুলান
- ০১. মুয়াল্লিমগণ দেখুন। নামাযীরা প্রত্যেকে ধীরে ধীরে দু'হাত মুখমণ্ডলের ওপর মাসেহ করে মুনাজাত শেষ করেছে কি না?
ReplyForward |

কোন মন্তব্য নেই