Header Ads

Header ADS

প্রবাদ-বাক্য



প্রবাদ বাক্য

বলে অচেনা কাজে আসেনা,

ধারণা করা ভুল ।

কতো অসহায় পথ পেয়ে যায়,

অচেনাই যার মূল।


 কিছু জানতে চাও

জীবনের প্রতিটা বিষয় থেকে 

অল্প করে হলেও শিখে নেও।


 কোন বিষয়কে ছোট করে দেখনা

 ছোটও তোমার জীবনের বড় কোন 

অবদান রাখতে পারে। 


যারা আধাঁরে আলো জ্বালে

 অনাহারীকে কাছে টানে 

দুঃখীদের কথা শোনে 

ধর্মের পথ পানে 

তারাইতো মহান 

যাদের কথা সবাই শোনে 


যদি সম্মানি হতে চাও

অন্যকে সম্মান দিয়ে 

নিজের সম্মান বুঝে নাও।


কষ্ট করে কিছু করো

 ভোগ করতে নাও পার

 তোমার পরে আসবে যারা

তাদের জন্য করো।


মূল্যহীন কথা, আর অমনোযোগী শ্রোতা

উভয়ের ক্ষতি হয়, সময় যায় বৃথা।


জীবনে মহৎ কিছু করতে চাও

নিন্দুকের নিন্দা শত্রুর শত্রুতায় কান না দিয়ে

নিজের মত করে চালিয়ে যাও


অনেক কিছু দেখতে চাও 

যদি ভাল করতে চাও 

মানুষের কল্যাণে ভুমিকা রাখতে চাও

হৃদয়টাকে প্রশস্ত করে নাও।


ভাল না থেকেও যখন ভাল বলতে হয়

হাসতে না পেরেও যখন হাসি দিতে হয়

তখনই মনে হয় জ্বলন্ত আগুনে  পানি ঢেলে দেয়


কথা কম বলে তাই বোকা ভেবো না 

কথা বেশি বললে বাচাল বল না 

সবাই তো তোমার না।


অল্প সময় মানুষকে বেশী কাছের 

মনে করা ঠিক নয়

তাহলে পড়ে ব্যাথা পেতে হয়


আমার ভালবাসা ছিল পবিত্র

কলঙ্ক মুক্ত ও স্বার্থ হীন

কিন্তু দুঃখের বিষয় তোমার কাছে মূল্যহীন


ভুল-ভ্রান্তি মানুষেরই হয়

তাই বলে কি না বুঝিয়ে 

শাস্তি দিতে হয়


মানুষ সাপ নিয়ে খেলা করে

আর কিছু মানুষ আছে যারা 

মানুষ নিয়ে খেলা করে 


আজো তোমার প্রফাইল পিকচার 

গুড়ছে চোখের পাতায়

বড় ভয় হয় ! না দেখতে দেখতে 

যদি কোন দিন মুছে যায়। 




1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.