ব্যথিত হৃদয়
ব্যথিত হৃদয় কবিতা
কবিতা
ব্যথিত হৃদয়
কলমে : sb আহম্মদ
আমি সঙ্গহীণা নিথর সিনা
প্রলয় সঙ্গ সার,
তপ্ত ব্যাথা হৃদে গাঁথা
কেহ নাই অভাগার।
এমনি ভবে চলতে হবে
নিয়তি করে ভর,
ভাঙ্গা মনে সুখের টানে
যাচে না অন্তর।
আছে যত গহীন ক্ষত
নিত্য দিনের সাথী,
এ হীন মন খোজেনা স্বজন
আধাঁরে জ্বালাতে বাতি।
টাকা-গাড়ী পেল্লায় বাড়ী
খুজে হয়নি হণ্য,
নিজ নসিবে যাহা আসিবে
তাহাই লভিয়া ধন্য।

nice
উত্তরমুছুন